প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 6, 2025
কামরুজ্জামান আহবায়ক ও লোকমান সদস্য সচিব চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন
হাবিবুর রহমান,
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় চরফ্যাশনের খানদানি হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা ও রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) রেজাউল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক আমাদের বার্তার চরফ্যাশন প্রতিনিধি মাওলানা রুহুল আমিন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের চরফ্যাশন প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি।
চরফ্যাশনে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নয়াদিগন্তের চরফ্যাশন প্রতিনিধি ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানকে আহবায়ক এবং দৈনিক আমার দেশ ও নাগরিক টেলিভিশনের চরফ্যাশন প্রতিনিধি এম লোকমান হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হন,
সাংবাদিক আদিত্য জাহিদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), ইব্রাহিম খলিল সবুজ (বানিজ্য প্রতিদিন), শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন)।
সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
মো. জুলকার নাঈম (শীর্ষ নিউজ ও বানিজ্য প্রতিদিন), মো. আলমগীর হোসেন টিপু (বরিশাল বানী), প্রভাষক ফুয়াদ (দৈনিক নিরপেক্ষ), এইচ নোমান (ভোলা টাইমস),মো. নুরনবী (দৈনিক আমার সংবাদ ও তৃতীয় মাত্রা), মো. হাবিবুর রহমান (নতুন কাগজ) ও সফিকুল ইসলাম (মানব সময়)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী।যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলামসহ আরও অনেকে।